নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ
রূপসায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস ছালাম মূশেদী।
২১ মে শনিবার দুপুরে ঘাটভোগ ইউনিয়নের চাদপুর কলেজে নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়
খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসির কাছে অনুকরণীয় একটি দেশ হিসেবে পরিনত হয়েছে।
কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ভিটেমাটিহীন মানুষ।
শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান, যোগাযোগ এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে করোনা মহামারি মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের নির্মাতা হওয়ার অঙ্গীকার নিয়ে।
সেই দায়িত্বভার গ্রহণ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবন নিয়ে সব শঙ্কাকে তুচ্ছ করে নিজ দেশে তিনি ফিরে আসেন। সেদিন যেমন ষড়যন্ত্র হয়েছে, আজও ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে হবে। পিতার স্বপ্নকে বাস্তবায়নে করার লক্ষে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে । সেই স্বপ্ন বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র যেনো বাঁধা হয়ে দাড়াতে না পারে সে জন্য আওয়ামী লীগরে র্সবস্তররে নেতার্কমীরা আজ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্র শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে পারবে না।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আলম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,
খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগ সদস্য ফ ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, কলেজের দাতা সদস্য খুরশিদ আলম, নজির আহমেদ লস্কর, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ,
ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, অধ্যক্ষ আবু সাইদ খান।
প্রভাষক রমেন্দ্রনাথ রায় ও নুরুনাহার আয়শার পরিচালনায় উপস্থিত ছিলেন
প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, আব্দুল আল বাকী,
আওয়ামীলীগ নেতা এস এম হাবিব, আকতার ফারুক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম কামরুজ্জামান, আ:গফুর খান, বাছিতুল হাবিব প্রিন্স, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো:মঈন উদ্দিন, রূহুল আমিন রবি, রাজিব দাস,কামরুজ্জামান সোহেল, সরদার জসিম উদ্দিন, যুবলীগ নেতা সুব্রত বাগচী, ফরিদ শেখ,নাজির শেখ, আজমল ফকির, শামীম হাসান লিটন,আবুল কালম আজাদ, রবিউল ইসলাম, তারেক আজিজ, এম শাহনেওয়াজ কবির টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, ইমন গাজী, আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা হিমেল, আরিফুর রহমান কাজল, মোল্লা রূবেল,অঞ্জন,রিয়াজ, হুমায়ূন,রুবেল,রূপম,দ্বীপ, অনুপ প্রমূখ।
এরপূর্বে প্রধান অতিথি শিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও শিয়ালী শ্মশান অভিমুখে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
এছাড়া বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও ফজিলাতুন্নেছা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
এর পরে কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি বিনয় কৃষ্ণ হালদার, সাবেক সভাপতি ফ ম আলাউদ্দিন মাহমুদ, প্রধান শিক্ষক চাদ সুলতানা।
মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহায়তা হিসেবে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন। বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসলিম এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস।

0 মন্তব্যসমূহ