Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় বজ্রপাতে একজনের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের আবদুল লতিফ (৫২) সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যু বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। আবদুল লতিফ নারিকেলি গ্রামের পিয়ার আলি গাজীর পুত্র। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি থেকে বাড়ির পাশে পাতনার বিলের ঘেরে এসে নামাজ আদায় করে বাসায় বসে থাকে। তখনই শুরু হয় প্রবল বৃষ্টি ও প্রচন্ড শব্দে মুহুরমুহ বজ্রপাত। একেবারে শেষ মুহূর্তে প্রচন্ড শব্দে এলাকায় আলোয় আলোকিত হয়ে লতিফ এর উপর পড়ে বজ্রপাত এবং তাতেই তার মৃত্যু ঘটে। তাকে ফোনে না পেয়ে তার বৃদ্ধ পিতা পিয়ার আলি গাজী তাকে খোঁজ করতে এসে স্হানীয় এবাদুল কে সাথে নিয়ে যেয়ে দেখে ঘেরের বাসার পাশে লতিফের নিথর দেহটা পড়ে আছে। পরে তাদের চিৎকারে এলাকাবাসি ছুটে যেয়ে তার লাশ উদ্ধার করে বলে জানা গেছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ