Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

চরফ্যশন উপজেলায় সাত ডায়াগনস্টিক সিলগালা ও চার ডায়াগনস্টিকের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ

চরফ্যাশন প্রতিনিধি : সারাদেশে হাসপাতাল এবং ডায়াগনস্টিক ও ক্লিনিক সমূহের সুপারভিশন ও মনিটরিং বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চরফ্যাশনে সব গুলি ডায়াগনস্টিক, ক্লিনিক ও হাসপাতাল এ অভিযান চালানো হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান, ডাক্তার নাহিদ হাসান, মেডিক্যাল অফিসার, চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লক্সে। অভিযানে মোট ০৭ টি ডায়াগনস্টিক সেন্টার পুরোপুরি সিলগালা করা হয়েছে। এগুলো হল:- ১.শশীভূষণ থানা : আঞ্জুর হাট ডায়াগনস্টিক সেন্টার। ২. দুলারহাট থানা : পপুলার ডায়াগনস্টিক। দক্ষিণ আইচা থানা: ৩.ফ্যাশন ডায়াগনস্টিক ৪. জেনারেল ডায়াগনস্টিক চর ফ্যাশন: ৫.আদর্শ ডায়াগনস্টিক ৬.আফিয়া ডায়াগনস্টিক ৭. ভোলা চক্ষু সেন্টার । মোট ০৭ টি। এছাড়াও লাইসেন্স এর আবেদন প্রক্রিয়াধীন থাকায় আরো চারটি ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক কে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ১. এস টি এস ডায়াগনস্টিক। ২. প্যারাডাইস ডায়াগনস্টিক। ৩. ইকরা ডায়াগনস্টিক ও হাসপাতাল। ৪. নাজমা ডায়াগনস্টিক ও হাসপাতাল। পরবর্তীতে এসব ডায়াগনস্টিক, ক্লিনিক এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান বজায় আছে কিনা সেবিষয়ে অভিযান চালানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ