Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি গিলাতলা ২ নং কলোনীর প্রতিবন্ধী মিলনের

 
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ নিখোঁজ হওয়ার ৫ দিন পরেও সন্ধান মেলেনি খুলনার খানজাহান আলী থানার গিলাতলা ০২ নং কলোনির রিকশাচালক ইলিয়াসের প্রতিবন্ধী পুত্র মিলনের (১৬) । এ ঘটনায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার পিতা—মাতা ও স্বজনরা। বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ৫ দিন অতিবাহিত হলেও  তার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। খানজাহান আলী থানায় নিখোঁজ ডায়েরী করেছেন ছেলের মা মরিয়ম  । ছেলের  জন্য পাগল প্রায় মা মরিয়ম  । অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন। যে কোন মূল্যে ছেলেকে  ফিরে পেতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা মরিয়ম । ছেলেটির পিতা ইলিয়াস বলেন গত ১৭ এপ্রিল সন্ধা সাড়ে ৬ টার সময় আমার  পুত্র বাসা থেকে বের হয়ে আজও ফিরে আসেনি , আমরা সব জায়গাতে খোজ খবর নিয়েছে , তিনি বলেন ছেলেটি প্রতিবন্ধী কথা বলতে পারেনা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ