আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি এস এম আব্দুর রহমান নিজ বসায় অসাবধানবশত ছাদ থেকে নামতে গিয়ে প্রচন্ড আঘাত পেয়েছেন ,এছাড়াও তিনি বিভিন্ন রোগে ভুগছেন। ফুলবাড়ীগেট একটি কিস্ননিকে চিকিৎসা শেষে বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন । অসুস্থ এ কবিকে বুধবার দুপুরে দেখতে যান খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুবসংঘের সভাপতি সাইফুল্লাহ তারেক, দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা সংবাদদাতা ও সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন , দৈনিক নওয়াপাড়া পত্রিকার খুলনা শিল্পাঞ্চল সংবাদদাতা মিহির রজ্ঞন বিশ^াস । এদিকে কবি আঃ রহমানের সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র কো—চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী, খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি ডাঃ হাফিজুর রহমান, পিজিএল ইউনুস আলী, হাদিউজ্জামান , কবি প্রদীপ আচার্য প্রমুখ।

0 মন্তব্যসমূহ