Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরায় বিজিবি ও বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত



আব্দুল্লাহ আল মামুনঃ 
সাতক্ষীরা ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় বিএসএফকে ২৫-১৯ গোলে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোমরার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙনে এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এসকেএম কফিল উদ্দিন, স্টাফ অফিসার মো. মাসুদ রানা ও ভোমরার কোম্পানি কমান্ডার মো. জাহিদ শিকদার।এছাড়া বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ১০২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শম্ভু প্রসাদ ও সহ-অধিনায়ক শরাবজিত সিং, সন্দীপ সৌরভসহ বিএসএফ কর্মকর্তারা।প্রীতি ভলিবল খেলাটি শেষে বিজয়ী ও রানারসআপ দলের মধ্যে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করেন বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ