Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরায় ৭৫ কেজি পুশকৃত চিংড়িসহ দুই মৎস্য আড়ত ব্যবসায়ী আটক



আব্দুল্লাহ আল মামুন 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার উজিরপুরের দুটি মৎস্য আড়ৎ থেকে ৭৫ কেজি পুশকুত বাগদা চিংড়িসহ দুই জনকে আটক করা হয়েছে।

 

বুধবার (২০ এপ্রিল) দুপুরে আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে আদালতের বিচারক কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রক্রিয়াকরণের অভিযোগে দুই মৎস্য আড়ত ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদ্বণ্ড অনাদায়ে আরো ৫ দিনের কারাদ্বণ্ড প্রদান করেন।

সাজা প্রাপ্ত আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার আরশাদ আলী সরদারের ছেলে আব্দুর রশীদ ও একই উপজেলার ঘুষুড়ি গ্রামের আব্দুল বারীর ছেলে হাফিজুল ইসলাম।

অভিযানকালে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশন জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান প্রমুখ।

জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর বাজারের যৌথ ফিস থেকে ৪০ কেজি ও মেসার্স তারেক ফিস থেকে ৩৫কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়িসহ উক্ত দুই মৎস্য আড়ত ব্যবসায়ীকে আটক করা হয়। এরপর তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত সাজা প্রদান করেন। তিনি আরো জানান, পুশকৃত বাগদা চিংড়ি গুলো পরে বিনষ্ট করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ