Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই আহত, হাসপাতালে ভর্তি




আব্দুল্লাহ্ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ দেবহাটার পল্লীতে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইসহ তার সহযোগীদের মারপিটে বড় ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সালমা খাতুন (৩০)। লিখিত অভিযোগ মতে জানা গেছে, ৪জুন, ২০২১ ইং শুক্রবার সকাল ১০ টার দিকে বাদীনির স্বামী গোলাম মোস্তফাকে তার ছোট ভাই তিলকুড়া গ্রামের আবুল হাসান তার বাড়িতে ডাকে। গোলাম মোস্তফা সেখানে গেলে আবুল হাসান (৪৫), আবুল হাসানের ছেলে আবু রায়হান (১৮), আবুল হাসানের স্ত্রী হীরা খাতুন (৩৫), একই গ্রামের আব্দুল রশিদের স্ত্রী হেলেনা খাতুন (৫৫) ও সুবর্নাবাদ গ্রামের ওয়াজেদ আলী (৬৫) একত্রে মিলে আবুল হাসানের বাড়ির উঠানে মারপিট করে। সকল আসামীদের মারপিটে ডাক চিৎকার শুনিয়া বাদী ও তার ছেলে সাদিকুর ঘটনাস্থলে গেলে ১নং আসামী আবুল হাসান বাদীর ছেলে সাদিকুরকেও মারপিট করে এবং বাদীকেও মারপিট করে। পরে স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় বাদীর স্বামী গোলাম মোস্তফাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ