স্টাফ রিপোটারঃ নাহিদ জামান
রূপসা উপজেলায় ১৯৯৫ সালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাস কৃত ছাত্র/ ছাত্রীদের নিয়ে গঠিত ব্যাচ ৯৫ সংগঠন। আজ ৭ মে শুক্রবার ব্যাচ ৯৫ সংগঠনের পক্ষ থেকে উপজেলা সদরে কাজদিয়া বাজার কেদ্রীয় মসজিদে ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহ্ফিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সরকারী বয়বা মহিলা কলেজের সহোযোগী অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ৪ নং টিএসবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান কবির প্যারিশ, রূপসা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শেখ আব্দুল আজিজ, খান আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন খান হালিম হসান, মাসুদ খান, সাবেক ইউপি সদস্য সাজ্জাত সর্দার, কাজদিয়া বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ইসলাম সর্দার, শেখ শাহাজাহান (অগ্রনী ব্যাংক) শেখ আজিজুল ইসলাম, শহিদ মল্লিক, আদর্শ সামাজিক সংগঠনের আরিফ শেখ, মিলন মোল্লা, ইলিয়াজ হারা, ৯৫ ব্যাচের জহিরুল হক শারাদ, আসাদুজ্জামান পাইক, ইফতিকার আহম্মেদ, মুন্না সর্দার, নাহিদুজ্জামান খান, আরিফুর রহমান টিটো জমার্দার, গোলাম কিবরিয়া, সৈয়দ শাহিনুর রহমান, শেখ ফরিদ, আসাদ বিশ্বাস প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন কাজদিয়া বাজার কেদ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ গোলাম মোস্তফা।

0 মন্তব্যসমূহ