Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় এডঃ সুজিতের ৩০০শত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ।




নাহিদ জামান রূপসা প্রতিনিধিঃ

রূপসা উপজেলায় ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ৩০০শত কর্মহীন মানুষের মাঝে আজ ৭ মে বিকেলে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা বিতরণকালে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী প্রধান অতিথীর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ 
আজ অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত হয়েছে। যেখানে নেই কোন অনাচার অবিচার। কিন্তু 
এক শ্রেনীর কুচক্রীমহল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আজ স্বাধীনতার 
৫০ বছর পরও জাতির পিতাকে নিয়ে বাংলার মাটিতে ষড়যন্ত্র করছে। অথচ বঙ্গবন্ধুর অস্তিত্ব 
ছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্রের কল্পনা করা যায় না। জাতির পিতার জন্ম হয়েছিল বলেই আমরা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা সমৃদ্ধ বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি। তিনি আর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশের স্বাধীনতা ও উন্নয়ন কিছুই আশা করা 
যায় না। এ কারণে বিরোধী শক্তি সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে 
জাতির পিতার মোড়াল ভাংচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তিনি বিরোধী 
শক্তিকে এ কর্মকান্ড থেকে সরে আসার জন্য আহবান জনান।  
ঘাটভোগ ইউনিয়ন 
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান সাধন অধিকারীর সভাপতিত্বে এবং
মুনির হোসেন মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের 
দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফার মোল্লা, উপজেলা 
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপ-প্রচার সম্পাদক 
খাইরুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু। আরো বক্তৃতা করেন 
উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সোহেল জোনায়েদ, শেখ হাবিবুর রহমান, উপজেলা 
পূজা পরিষদ সভাপতি শক্তিপদ বসু, আওয়ামীলীগ নেতা এস এম নজরুল ইসলাম, উত্তম কুমার 
বিশ্বাস, যুবলীগ নেতা মৃনাল সরকার, হিরন আহমেদ, খাইরুল বাশার, নীলমনি বিশ্বাস, 
অনাদি বিশ্বাস, জয়দেব সরকার প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ