Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বরিশালে অসহায়দের কাছে এসএসসি ৯৭ ও এইচএসসি ব্যাচ এর ঈদ উপহার।



শম্পা ধর বরিশাল প্রতিনিধিঃ
চলমান করোনার আঘাতে জনজীবন যেন থমকে গেছে।এর মধ্যেই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বরিশালের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯  ব্যাচের শিক্ষার্থীরা এক উদ্যোগ গ্রহন করেন।প্রায় ১'শঅসহায় পরিবারের কাছে তারা ঈদের উপহার সামগ্রী তুলে দেন।প্রতি প্যাকেটে ৩কেজি চাল,১কেজি পোলাওর চাল,১কেজি ডাল,১কেজি পেয়াঁজ,১প্যাকেট সেমাই,২ কেজি আলু, ১লিটার সোয়াবিন তেল,১কেজি চিনি,৫০গ্রাম দুধের প্যাক। মূলত  সবার সাথে ঈদের খুশি ভাগ করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।গত ৬ এপ্রিল বৃহস্পতিবার থেকে আজ ৭ এপ্রিল শুক্রবার পর্যন্ত নগরীর কাশীপুর থেকে রূপাতলী অবদি ঘরে ঘরে এ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।এসএসসি ৯৭ ব্যাচ এর সামাজিক সংগঠনটি জানান, এ করোনা মহামারীতে তারা অসহায়দের পাশে আগেও ছিলো আর ভবিষ্যতেও থাকবে।
এসএসসি ৯৭ ব্যাচের 
রেজাউল হাসান তুহিন,তানজিব আহমেদ,তৌহিদুর রহমান জুয়েল,প্রিন্স মাহমুদ, মাহমুদুল হায়দার তামিম এ উপহার সামগ্রী পৌঁছে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ