শম্পা ধর, বরিশাল প্রতিনিধিঃ
আজ ৬ এপ্রিল মঙ্গলবার লকডাউনের ২য় দিনে সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেন চকবাজার ব্যবসায়ী মালিক ও শ্রমিকবৃন্দ। সকাল সাড়ে ১১টার দিকে তারা চকবাজার থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি বরিশাল সিটি কর্পোরেশন এর সামনে দিয়ে আবার চকবাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে তারা জানান অন্যান্য প্রতিষ্ঠানের মত তারাও নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে চান।

0 মন্তব্যসমূহ