রিয়াদুল হোসাইন রাজু
বিশেষ প্রতিনিধি,মোংলা উপজেলাঃ-
মোংলায় ঢিলেঢালা ভাবে চলছে সরকার ঘোষিত লকডাউন। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে পৌর শহররে অধিকাংশ দোকানপাট আংশকি খোলা রেখে বেচাকেনা করেছেন ব্যবসায়ীরা।একই সাথে লকডাউনে সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত সকল দোকানপাট খোলা রাখার দাবীতে মোংলা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়ার নেতৃত্বে শহরে লকডাউন বিরোধী মৌন প্রতিবাদ মিছিল করেন কিছু ব্যবসায়ী।
পরে মোংলা বন্দর বণকি সমতিরি নেতৃবৃন্ধ দোকাল খোলা রাখার নির্দেশনা চেয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন।তবে ব্যবসায়ীদের এমন দাবি স্বাস্থ্যঝুকি বাড়াবে তাই সরকারী নির্দেশনা মেনে লকডাউন মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

0 মন্তব্যসমূহ