Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

করোনার দর্পণ- শেখ নুরইসলাম




সকলে যেন সতর্কে থাকে দেশে চলছে
করোনার দ্বিতীয় ঢেউ,
সরকারি নিষেধাজ্ঞা আছে তাই
বাসা থেকে বের হবে না কেউ।

বন্ধ হতে যাচ্ছে সরকারি- বেসরকারি 
সকল প্রতিষ্ঠান গুলি, 
মহামারিতে সকলে যেন আমরা 
নিয়ম মেনে চলি।

সকলে যখন ঘরে বসে মানছে সকল
করোনার বিধিনিষেধ, 
সেখানে একদল লোক এসবের 
মানছেনা কোনো ভেদ।

দিনে -রাতে  ঘরের বাইরে থাকে
মানেনা করোনার বাধা,
প্রশাসন ও কিছু বলেনা তাদের কারন
 গায়ে থাকে জামা সাদা।

বলছি আমি ডাক্তার, নার্স, আয়া, বয় ও 
মেডিকেল টেকনিশিয়ানদের কথা,
জিবনের মায়া ত্যাগ করে সারাদিন তারা
সেবা করে যাই যথা।

তাদের ও আছে জিবনের মায়া আছে 
পরিবার পরিজন, 
তারা ও চাই নিরাপদে থাকতে 
চাই যে মুক্ত মন।

করোনার এই মহামারিতে এখন
দেশের শ্রেষ্ট যোদ্ধা,
সেবা দিয়ে যাচ্ছে প্রতিদিন তারা
শিশু-কিশোর বৃদ্ধ- বৃদ্ধা।

করোনাকে ভয় না করে প্রতিদিন 
আক্রান্তদের থাকছে পাশে,
চাইনা কখনো একটা রোগী 
পরিণত হোক লাশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ