Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছার কপিলমুনি থেকে কথিত জিনের বাদশা আব্দুল্লা আল মামুন গ্রেফতার



দিদারুল ইসলাম দিদার,পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছার কপিলমুনি থেকে কথিত জিনের বাদশা আব্দুল্লা আল মামুন গ্রেফতার। মোবাইল ফোনে টাকা হাতিয়ে নেয়া চক্রের আব্দুল্লা আল মামুন (৩০) নামে এক সদস্যকে গ্রেফতার  করেছে খুলনা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট  (সিআইডি)৷কথিত জিনের বাদশা আব্দুল্লা আল মামুন কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের রুহল আমিন(৭০)এর ছেলে৷
বৃস্পতিবার সকাল ১০ টার দিকে খুলনার পাইকগাছার উপজেলার কপিলমুনির গোলাবাড়ি এলাকা থেকে কথিত জিনের বাদশা আব্দুল্লা আল মামুনকে গ্রেফতার করে সিআইডি৷
খুলনা সিআইডির বিশেষ পুলিশ সুপার  মোঃ আনিছুর রহমান জানান ,গ্রেফতার কৃত কথিত জিনের বাদশা আব্দুল্লা আল মামুন নিজেকে দীর্ঘদিন যাবৎ জিনের বাদশা,কখনো ফরেষ্ট অফিসার,কখনো বা ভাইস চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়৷

 
     
   
   

     
   
       

তিনি আরও জানানা,এক ভুক্তভোগীর নিকট হতে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনার দিঘলিয়ায় থানায় জিনের মামুনের নামে একটি মামলা হয়৷এ মামলার তদন্তভার সিআইডি  গ্রহন করার পর প্রতারক মামুনকে গ্রেফতার করা হয়৷প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্কীকার করে কথিত জিনের বাদশা আব্দুল্লা আল মামুন৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ