এম নূরউদ্দিন আহমেদ, নরসিংদী প্রতিনিধি : শিবপুর মডেল থানার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সালাম প্রদর্শন করে শ্রদ্ধা নিবেদন করছেন।
পরে রাতের প্রথম প্রহরে থানার কার্যালয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান,পুলিশ পরিদর্শক (তদন্ত ) আবুল কালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমির হোসেন, প্রচার সম্পাদক রাব্বি খান, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভুঁইয়া, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু সহ থানার অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

0 মন্তব্যসমূহ