Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার আয়োজনে গাড়ি চালক ও যাএীদের মাঝে মাস্ক বিতরণ




মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টার


কাটাখালী হাইওয়ে থানা, বাগেরহাট কতৃক কভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন গাড়ীর চালক ও যাত্রীদের মাস্ক বিতরন করা হয়। 'সবাই আমরা মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশ। রবিবার (২১ মার্চ) দুপুরে ফকিরহাটের কাটাখালি ট্রাফিক মোড়ে,বাস কাউন্টার এর সামনে কাটাখালি হাইওয়ে পুলিশের আয়োজনে এ মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রীদেরকে চলার জন্য নির্দেশনাবলী দেওয়া হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী হোসেন। আরও উপস্থিত ছিলেন কাটাখালি হাইওয়ে থানার এস আই দেলোয়ার ও অন্যান্য অফিসার পুলিশ সদস্যরা ও জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ সাংবাদিক ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ