Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রুদ্র অয়ন'র কবিতা দেশের শত্রু নিপাত যাক



  

এই বাংলাদেশ আমার
এই বাংলাদেশ তোমার,
স্বাধীনতা আনতে সে তো
করিনি কভু ভয় বোমা'র।

স্বাধীনদেশে আজো কেনো
বুক ফুলিয়ে ঘুরছে তারা,
স্বাধীনতার শত্রু দালাল
ষড়যন্ত্রী-  ঘাতক যারা! 

ধর্মের নামে অধর্ম আর
উস্কানি দিয়ে যায় যারা,
মানবতার কল্যাণে করেনি
কিছুই, বড় ভন্ড  তারা। 

ধর্মের নামে এই দেশেতে
অধর্ম করে বেড়ায় যারা,
দেশ ও মানবতার শত্রু
প্রকৃত ধর্মের শত্রু তারা। 

ধর্ম লেবাসী অধর্ম থেকে
এই দেশটা মুক্তি পাক,
উগ্রবাদ-  উস্কানীদাতা
দেশের শত্রু নিপাত যাক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ