নাহিদ জামান, রূপসা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্য ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ১৭ মার্চ বুধবার সকাল ৯.৩০ মনিটে রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী হিসাবে জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস ছালাম মুর্শেদী। প্রধান অতিথীর বক্তৃতায় তিনি বলেন,
বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না । তাই এই দেশের মানুষ তাকে ভালোবেসে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে এবং এই দেশের সংবিধান তাকে দিয়েছে জাতির পিতার স্বীকৃতি।
বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে তার, বিশেষ কোনো ভাবনা ছিল না। তিনি বলতেন, “আমার জন্মদিনই কী, আর মৃত্যুদিনই কী? এই দেশের মানুষের জন্যই আমার জীবন ও মৃত্যু। আমি আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি।
তিনি আরো বলেন, গতবছর সাড়ম্বরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্য উদযাপনের প্রস্তুতি নিয়েছিল সরকার। কিন্তু কোভিড-১৯ মহামারীতে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে মূল আয়োজন সীমিত করা হয়। তারপরও নানা আয়োজনে আগামী বিজয় দিবস পর্যন্ত মুজিববর্ষের উদযাপন চলবে। তারই মধ্যে এবারের স্বাধীনতা দিবসে আসছে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের আরেক মাহেন্দ্রক্ষণ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন এএসপি ইমদাদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানাজী, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রানী সম্পদ কর্মকর্তা তপু সাহা, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী, শিশু বিষয়ক কর্মকর্তা তাহেরা খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ,মনসুর আলী বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাস,হরষিত বিশ্বাস, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,মাধুরি সরকার, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া শিক্ষার্থীদের রচনা ও চিএাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ