Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় সালাম মূর্শেদী সেবা সংঘের ১০০ দিনের মাস্ক বিতরণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত



নাহিদ জামান রূপসা প্রতিনিধিঃ

সালাম মূর্শেদী সেবা সংঘ কতৃক আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে ১০০ দিনের মাস্ক বিতরণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আজ ১৮ মার্চ বৃহস্পতিবার বিকালে রূপসা উপজেলার দেয়াড়া অগ্রদূত মাঠে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথী হিসাবে
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, বর্তমান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করছে। করোনা ভাইরাসের শুরুতে বিএনপি ভেবেছিলো করোনা ভাইরাসকে পূজি করে তারা সরকার পতনের আন্দোলন করবে। কিন্তু তাদের ঘৃন্য ষড়যন্ত্র সেখ হাসিনা ভেঙ্গে দিয়েছে। তিনি আরও বলেন করোনা ভাইরাস মোকাবেলায় বর্তমান সরকার পৃথিবীর যেকোন দেশের তুলনায় ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছে এবং শেখ হাসিনা সরকারের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে মানুষের সেবার মান নিয়ে বিনা খরচে ভ্যাকসিন  প্রদান কার্যক্রম অব্যহত রয়েছে। এ কারনে মৃত্যুহার পৃথিবীর যেকোন দেশের তুলনায় হ্রাস পেয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা কৃষকলীগ সভাপতি আশরাফুজ্জামান বাবুল,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,এমপি কো-অর্ডিনেটর নোমান ওসমান রিচি। খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা এসএম হাবিব,শ,ম জাহাঙ্গীর, শেখ আসাদুজ্জামান, আলম হাওলাদার,শামীম হাসান তুহিন মনিরুল ইসলাম বুলু, শামসুল আলম বাবু,শারমিন সুলতানা রুনা,এইচএম রোকন, সবুজ খান, বারেক খান, আলমগীর হোসেন, আজিজুর রহমান আজিজ, সোহাগ সেখ, রায়হান বাচ্চু, জহির রায়হান, খোকন হাওলাদার, খুরশিদা বেগম, আশরাফুল ইসলাম, রাজীব দাস টাল্টু,সোহেল খান, ইলিয়াজ হোসেন, আরিফ হোসেন, মইনুল ইসলাম মোহন, সরদার নুর ইসলাম,রিয়াজ,শিমূল হোসেন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ