কৈখালী প্রতিনিধি : মোঃ হাসিবুস সাঈদ
বংশিপুর টু ভেটখালী রোডে মানিকখালী ব্রিজটা নির্মানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। টেন্ডার হয়ে গেছে এই খবর বিগত ৩/৪ বছর শুধু শুনেই থাকি। টেন্ডার হওয়ার পরে কাজ শুরু হতে কত বছর লাগে আমি জানিনা। বড় ধরনের দূর্ঘটনা না ঘটা পর্যন্ত এর সমাধান হবে বলে মনে হয় না। সারা দেশে এত রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট হচ্ছে আর গুরুত্বপূর্ন এই রাস্তায় একটা বেইলী ব্রিজ নামক মরন ফাঁদটি কবে কার জীবন কেড়ে নিয়ে অভিশাপ মুক্ত হবে আল্লাহ ভালো জানেন।

0 মন্তব্যসমূহ