Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত - দৈনিক রূপসাঞ্চল



আব্দুল্লাহ আল মামুন ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে শনিবার ৫আগষ্ট সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটার কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন রতন প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন, দেবহাটা থানা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ