নিজস্ব প্রতিবেদকঃ কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম — সেবা এর নির্দেশনা মোতাবেক,ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধায়নে একের পর এক সাফল্য দেখিয়েই চলছেন খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খাঁন। থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মানবপাচারকারী , চোরাকারবারীদের জন্য এক আতঙ্কের নাম ওসি কামাল । বাজপাখির মতো দৃষ্টিতে তিনি সর্বক্ষণ থানার অলিগলি পর্যন্ত নিজের নজরে রেখে চলেন।
চলতি মাসের ১ তাং ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার ৪ তাং ৩ শ” গ্রাম গাজা সহ ১ মাদক ব্যবসায়ি গ্রেফতার , ৫ তাং ২৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন আসামী ও ০১ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার,৬ তাং ২৪০ গ্রাম গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার। ৭ তাং নিয়মিত মামলায় ০১ জনসহ ০২ জন পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার। ০৮তাং ০২ জন পরোয়ানা ভূক্ত আসামীসহ ০১ জন (০১ বছর সাজা) পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার। ১১ তাং একটি বিদেশী পিস্তল ও ০৪ রাউন্ড গুলিসহ ০১ জন ব্যক্তি আটক। ১২ তাং ০২জন পরোয়াভূক্ত আসামী গ্রেফতার। ১৩ তাং ০১ জন পরোয়াভূক্ত আসামী গ্রেফতার। ১৪ তাং তারিখ পূর্বের মামলায় ০২জন আসামীসহ ০২ জন পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার। ১৫ তাং নিয়মিত মামলায় ০১ জন আসামী গ্রেফতার , ১৭ তাং ১ জন পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার , ১৯ তাং নিয়মিত মামলায় ১ জন আসামীসহ ০৫ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার। ২১ তাং ০১ জন পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার। ২৩ তাং ১০৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১জন ব্যক্তি গ্রেফতার ও পূর্বের মামলায় ০১ জন ব্যক্তি গ্রেফতার। ২৪ তাং ০১ কেজি গাঁজাসহ ০১ জন ব্যক্তি গ্রেফতারসহ ০১ জন পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার ২৫ তাং মানব পাচার মামলায় ০১ জন ভারতীয় নাগরিকসহ সর্বমোট ০৩ জনকে গ্রেফতার, ও ভিকটিম উদ্ধার করে খানজাহান আলী থানা পুলিশ। এলাকাবাসি জানান চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অনেক আগেই এলাকা ছেড়ে পালিয়েছেন। ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী ও এলাকার পাতি রংবাজরা আছে দৌড়ের উপর।তিনি যে কোন ঘটনা ঘটার সাথে সাথেই তড়িৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে সিদ্ধহস্ত । এজন্য এলাকার সকল শ্রেণী—পেশার মানুষের ব্যাপক প্রশংসাও পেয়েছেন ওসি কামাল হোসেন খাঁন ।

0 মন্তব্যসমূহ