নাহিদ জামান রূপসা প্রতিনিধি
আমি আজ এমন একজন ব্যক্তি কে নিয়ে লিখতে বসেছি, তাকে খুলনা জেলার অনেকেই চেনেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় আহমেদুল কবির চাইনিজ স্যার। তিনি খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া মডেল ভিলেজে জন্ম গ্রহন করেন। তিনি বর্তমানে খুলনা সরকারি বয়রা মহিলা কলেজের সহযোগী অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে যখন করোনার জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। তার ধাবাহিকতায় রূপসা উপজেলার সকলেই এই লকডাউনের মধ্যে পড়েছিল। তখন নিন্ম মধ্যবিত্ব পরিবারের লোকজন আয়ের উৎস্য হারিয়ে ফেলে। গ্রামের এই সকল মানুষের কথা চিন্তা করে তিনি খুলনা শহর থেকে গ্রামের বাড়ীতে চলে আসে এবং নিন্ম মধ্যবিত্তদের জন্য কিছু একটা করবেন এটাই ভাবতে থাকেন। কারন মানুষ মানুষের জন্য এটা ভেবেই মানুষের জন্য কিছু করবার চিন্তা থেকেই মনস্থির করলেন নিন্ম মধ্যবিত্তদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। তাই তার প্রিয় ছাত্রদের সংঙ্গে আলাপ আলোচনা করে ১১০০ পরিবারের জন্য খাদ্যের যোগাড় করে প্রতিটি পরিবার কে কমপক্ষে ১৫ দিনের খাদ্যের ব্যাবস্থা করলেন। তাকে একটু স্যালুট দেওয়ার প্রয়োজন কারন তিনি স্যালুট পাওয়ার যোগ্য। তরুন যুবক টি যখন ঘরে বসে থাকে তখন সে বন্ধুদের পাল্লায় পড়ে নেশায় আসক্ত হতেই পারে, এই তরুনদের কথা তিনি মাথায় রেখে তরুন যুবক টি যেন বখাটে না হয়ে যায়। তরুন সমাজ কে নেশার ছোবল থেকে বাঁচাতে তিনি একটি একটি করে ১০০ জন তরুনদের কাছে গিয়ে তরুনরা বয়সে কম হলেও বন্ধু সুলভ আচারন করে, তরুন সমাজ কে মাঠে এনে ফুটবল প্রশিক্ষনের ব্যাবস্থা করলেন প্রথমে ৪০ দিন তার পর পর্যায় ক্রমে ১০০ দিনের প্রশিক্ষন শেষে তৈরি করলেন তরুনদের নিয়ে ফুটবলেরর দল।
আমরা অনেকেই জানি রূপসা উপজেলায় শহীদ মুনছুর স্মৃতি সংসদের কথা। একটি সময় ছিলো এই ক্লাবটির নাম শুনলে তখনকার সময় অনেক বড় বড় ক্লাব ও ভয় পেতো হেরে যাওয়ার। এই ক্লাব টি কালের পরিক্রমায় শুধু মাত্র নামেই বেঁচে আছে। আহমেদুল কবির চাইনিজ তার পিতার নামের ক্লাবটি কে তার বড় ভাই আমদের সকলের প্রিয় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রায়ত খান আলমগীর কবির এর মতো শহীদ মুনছুর স্মৃতি সংসদের পুরানো গৌরবময় স্মৃতি কে ফিরিয়ে আনতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে যখন খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম ঠিক তখনই তিনি খেলাধুলার আয়োজনের কাজে মনোনিবেশ করেন, ভালো কাজে কেহ উৎসাহ, কেহ টাকা পয়সা দিয়ে সাহায্য, কেহ সময় ব্যায় করে তার সাথে অংশগ্রন করে। এতে তার উদ্যেশ্য সফল হতে থাকে। তিনি এই মাঠেই শহীদ মুনছুর স্মৃতি সংসদের আয়োজনে পর পর তিন বছর অধ্যক্ষ আলমীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সফল একজন বেক্তিতে পরিনত হয়েছেন। তিনি শুধু ফুটবলেই তরুনদের সম্পৃক্তি করে বসে থাকেনি তিনি ক্রিকেট খেলতে যাতে তরুন সমাজ উৎসায়ী হয় তার জন্য ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করেছে। ১৮ ই জানুয়ারি থেকে শুরু হবে ক্রিকেট টুর্নামেন্ট। তার মহতি উদ্যোগ গুলির সফলতায় জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। আজ ১৫ ই জানুয়ারি আহমেদুল কবির চাইনিজ এর জন্মদিনে এলাকাবাসির একটিই চাওয়া তিনি সমাজসেবা, খেলাধুলা, এবং সাংকৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করে সকলের মাঝে বেঁচে থাকুক অনেক দিন। তার সফলতাই, এলাকার সাধারন মানুষের সফলতা।

0 মন্তব্যসমূহ