Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

টাঙ্গাইলে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক




সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল র‌্যাব-১২ এর অভিযানে টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবাসহ শরীফ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামী শরীফ ঘাটাইলের চানতারা গ্রামের শাহজাহান আলীর পুত্র।

শনিবার (৯ জানুয়ারি) বিকালে ঘাটাইল উপজেলার চানতারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আর এসময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্বার করেছেন র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, "র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইলের ঘাটাইলে চানতারা গ্রামে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।"

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ঐ আসামী দীর্ঘদিন যাবৎ ঘাটাইল থানা সহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সরবরাহ করে থাকে। আসামীর বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ