রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রাম হতে চুরি হওয়া ৩ টি গরু ও চুরির কাজে ব্যাবহৃত একটি পিক-আপ জব্দ করেছে শেখহাটি পুলিশ ক্যাম্প।
পুলিশ সূত্রে জানা যায়, আজ(৫ জানুয়ারি) মঙ্গলবার ভোর রাতে ইউনিয়নের দেবভোগ হতে ৩টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় একই ইউনিয়নের তপনভাগ এলাকা হতে চুরিকৃত গরু ও চোরদের একটি পিক-আপ আটক করা হয়।তবে চোরদের আটক করা সম্ভাব হয় নি। পুলিশের ধাওয়ায় চোরেরা তাদের একটি পিক-আপ ও চুরিকৃত গরু রেখে অন্য একটি পিক-আপে করে পালিয়ে যায়।
এ বিষয়ে শেখহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ(আইসি) এসআই আলিমুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা চোরদের ধাওয়া করে চুরি হওয়া ৩ টি গরু ও চোরদের একটি পিক-আপ আটক করতে সক্ষম হয়। তবে চোরার অন্য একটি পিক-আপে করে পালিয়ে যশোরের অভয়নগরে ঢুকে যায়। আমরা সেখানকার পুলিশকে বিষয়টা জানিয়েছি। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে আমরা মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শেখহাটিতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে দিবো না।

0 মন্তব্যসমূহ