নিজস্ব প্রতিবেদকঃ গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং ইয়াতিমখানার সাধারণ সভা গতকাল সকাল সাড়ে ৭টায় মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল। সভায় প্রতিষ্ঠার বাৎসরিক আয় ব্যায় হিসাব এবং উন্নয়ন মূলক বিষয় মতামত ও আলোচনা করা হয়। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে করার সিদ্ধান্ত গৃহীত হয়।আলোচনা শেষে সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতি ক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্ধারণের জন্য নির্বাচনের সিদ্ধান্ত হয়। মোট ৯২ জন সদস্যের ভিতর ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আলহাজ্ব শেখ ফেরদৌস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয় লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মোল্যা নুরুল ইসলাম এবং মোঃ মুজিবর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। মোল্লা নুরুল ইসলাম ৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেন।

0 মন্তব্যসমূহ