মোঃ ইমরান খান সুমন
নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি
ফেসবুক-ইউটিউবসহ ডিজিটাল মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগ তুলে নারায়ণসগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যডভোকেট খোকন সাহা এবং ‘হিন্দু লাইভস ম্যাটার’ পেজ ও চ্যানেলের প্রকাশক ও সঞ্চালক প্রদীপ দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এই মামলার আবেদন করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন জানান, এদিন বাদীর জবানবন্দিও নিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।
মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক-ইউটিউবে আসামিরা এমন বক্তব্য প্রচার করেন যেটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য এ ধরণের বক্তব্য প্রচার করা হয়েছে।
এছাড়া এজাহারে বলা হয়েছে, কথিত ওই সম্পত্তি নিয়ে নারায়ণগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা (মামলা নম্বর ৬৬৫/২০১৯) বিচারাধীন এবং ওই মামলা মেয়র আইভী কোনো পক্ষ নয়।
মামলা প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে মামলার বিষয়টি আমি শুনেছি। মামলা হামলাকে আমি ভয় পাইনা। বিএনপির আমলেও আমি ১৪ টি মামলা খেয়েছি। এটি কোন বিষয় না। মামলার কাগজ এখনো হাতে পাইনি।

0 মন্তব্যসমূহ