সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের এক আইনজীবী বন্ধ আদালতে পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত এক কিশোর ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগের দায়ে বন্ধ আদালতে জামিন আবেদন করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ঐ আইনজীবীকে ৩০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করেছেন টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতি কার্যকরী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বরখাস্ত হওয়া আইনজীবী সৈয়দ সাইফুল আলম টিটু জেলা অ্যাডভোকেট বার সমিতির সদস্যও বটে
বার সমিতি সূত্রে জানা গেছে যে, "গত ৫ জানুয়ারি জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন এবং প্রবীণ আইনজীবীর মৃত্যুজনিত কারণে আর জেলা অ্যাডভোকেট বার সমিতির প্রথা অনুসারে বিজ্ঞ জেলা ও দায়রা জজ বাহাদুর এজলাসে ডেথ রেফারেন্স বা ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।"
ঐ প্রথা অনুযায়ী ওইদিন আদালতের সব বিচারিক কার্যক্রম মুলতবি রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন জেলা ও দায়রা জজ। তবে বার সমিতির প্রথা ভেঙে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতনের একটি মোকদ্দমায় জামিন আবেদন করেছিলেন সমিতির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটু। এতে আসামি নাবালক হওয়ায় আদালতের বিচারক তাকে জামিনে মুক্তি দিয়েছিলেন। এর মাধ্যমে ওই আইনজীবী বার সমিতির প্রথা আর শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
আর এ বিষয়ে জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, সমিতির কার্যকরী কমিটির জরুরি সভায় প্রথা ভেঙে ও শৃঙ্খলা নষ্ট করার কারণে বার সমিতির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটুকে ৩০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সাময়িক বরখাস্ত কেন চূড়ান্তভাবে করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অপরদিকে পরিচালিত আদালতের মাধ্যমে বারের ওই প্রথা ব্যত্যয়ের বিষয় নিয়ে আগামী রবিবার (১০ জানুয়ারি) আমাদের নিয়ে বসবেন জেলা ও দায়রা জজ।"
তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সাময়িক বরখাস্ত হওয়া আইনজীবী সৈয়দ সাইফুল আলম টিটু।

0 মন্তব্যসমূহ