Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাহসী, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতা- সম্মাননা পেলেন আলম ফরাজী




জাকির মোল্লা,( ঈশ্বরগঞ্জ)ময়মনসিংহ  প্রতিনিধি 
সাহসী, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন কালের কণ্ঠ ময়মনসিংহের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী প্রেস ক্লাব এ সম্মাননাস্মারক প্রদান করে। প্রেস ক্লাবটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলম ফরাজী ছাড়াও কেন্দুয়ার সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা ও তাড়াইলের সাংবাদিক দেওয়ান ফারুক দাদ খানকেও সম্মননা দেওয়া হয়। নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় 'ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নে গ্রামীণ সাংবাদিকতার ভূমিকা' শীর্ষক আলোচনাসভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া এ সম্মাননাস্মারক তুলে দেন।
প্রেস ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল। উপস্থিত ছিলেন চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া, গাঙাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম মোস্তুফা,  উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রপ্রবাসী হাফিজুর রহমান চন্দন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ