সনত চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বোয়ালমারী পৌরসভায় চলছে নির্বাচনি প্রচার প্রচারণা আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ দলের কর্মীরা শীত উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ দলের প্রার্থীর বিগত দিনের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরছেন।
বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলার ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে আওয়ামিলীগ এর মনোনীত প্রার্থী সেলিম রেজা লিপন, বিএনপি প্রার্থী আব্দুর শুকুর সেখ ও স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা জগ প্রতীক নিয়ে মাঠে লড়ছেন।
বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে শীতকে উপেক্ষা করে নিজ নিজ প্রার্থীর হ্যান্ড লিপলেট নিয়ে ভোটারদের মাঝে বিলি করছেন। পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে নিজ পক্ষে মাইকিং করছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা ভোটারদের সঙ্গে মত বিনিময় এবং নিজেদের পক্ষে সমর্থন আদায় এর চেষ্টা করছেন।
উল্লেখ্য বোয়ালমারী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২৩০০ জন

0 মন্তব্যসমূহ