Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শ্রীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন



লিখন বিশ্বাস, শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ  
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মাগুরার
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক
বি এম সাইফুজ্জামান স্বপন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)
উপজেলার সদর ইউনিয়নের মদনপুর মাদ্রাসা প্রাঙ্গণে
কম্বল বিতরণ করা হয়।
 মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীসহ সদর ইউনিয়নের অসহায়, দরিদ্র ২ শতাধিক শীতার্ত মানুষের
মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক খন্দকার শফিকুল ইসলাম রবি, উপজেলা
ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হােসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ অনেকেই। আ.লীগ নেতা সাইফুজ্জামান স্বপন বার্তা বাজারকে জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি এ কম্বল বিতরণ করেছেন।শীতার্ত
মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার
অহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ