Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মির্জাপুরে বিএনপি নেতা ফিরুজের দুটি ইটভাটায় জরিমানা




সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা করেছেন মির্জাপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে জানা যায়, "মির্জাপুরের গোড়াই ইউনিয়নের মমিননগর এলাকায় মেসার্স ফিরুজ বিক্স ম্যানুফ্যাকচারাস ও মেসার্স আদর আপন বিক্সের মালিক টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি ফিরুজ হায়দার খানের দুইটি ইটভাটাকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে এই জরিমানা করা হয়েছে।"

আর এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, "প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মমিননগর এলাকার দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ