Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোড়লগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত



হিরো হোসেন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রোববার রাত সাড়ে ৮টায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, মাষ্টার সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন দুলাল, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ