শেখ নুরইসলাম
পাকবাহিনী চেয়েছিল করতে
এ দেশটাকে কানা,
তাইতো তারা ২৩২ বুদ্ধিজীবীর ওপর
অতর্কিত করে হানা।
যদিও সঠিক যায়নি জানা
রয়েছে অসম্পূর্ণতা,
বুদ্ধিজীবী দেশের মাথা তাই
চেয়েছিল মেধা শূন্যতা।
বিজয়ের পূর্বে এত বড় আঘাত
ছিল বড় ষড়যন্ত্র,
রাজাকার-আলবদর যার
দিয়েছিল মূলমন্ত্র।
জানা গেছে মোট বুদ্ধিজীবী
হত্যা হয়েছিল ১০৭০ জন,
কবে কিভাবে তাদের হত্যা হয়
যায়নি জানা দিনক্ষণ।

0 মন্তব্যসমূহ