সনত চক্রবর্তী, ফরিদপুর প্রতিনিধিঃ
করাত কল লাইসেন্স বিধিমালা আইনে একটি করাত কলকে ও রোগ সংক্রামক আইনে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে রবিবার দুপুরে এই জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত 'আল আমিন স মিল'-এর লাইসেন্স না থাকায় মিল মালিক টুলু মিয়াকে করাত কল লাইসেন্স বিধিমালা আইনের ২০১২ এর ৩(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক ঘটনায় মাস্ক না পরায় রোগ সংক্রামক আইন ২০১৮ এর ২৪(২) ধারায় হাসামদিয়া ও পরমেশ্বরদী গ্রামের দুই পথচারী মো. সেলিম মিয়া ও হাসান মোল্যাকে ৪০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।




0 মন্তব্যসমূহ