মুহাম্মদ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
আজ ১৩ই ডিসেম্বর, যশোর সদর উপজেলার হুদা-রাজাপুর রাস্তার মোড়ে দূর্ঘটনায় মাসুদ রানা কিরন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মাসুদ রানা কিরন (২০) কাজের সুবাদে যশোরে আসেন। মোটরবাইকে আসার সময় পেছনের টায়ার হঠাৎ পিছলে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দূর্ঘটনায় পতিত হন। বিপরীতমুখী ঢাকাগামী দেশ ট্রাভেলসে (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৭৩)' র নিচে চাপা পড়ে তার বাইক দুমড়ে মুচড়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে যশোর মেডিকেল হাসপাতালে নিয়ে যেতেই পথে মধ্যে তার মৃত্যু হয়।
মাসুদ রানা মাদারিপুর জেলার কলকানি উপজেলার শামছুল হকের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যায়ণরত।

0 মন্তব্যসমূহ