Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মাটিভাঙ্গা আ'লীগের সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

 

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ০১ মাটিভাঙ্গা ইউনিয়ন আ'লীগের সভাপতি তার নেতৃত্ব ধরে  রাখতে চরম স্বেচ্চাচারিতা ও অগণতান্ত্রিক ভাবে পকেট  কমিটি গঠনের পাঁয়তারা চালাচ্ছেন ।

জানা যায়, এই ইউনিয়নে  আগামী ৫ জানুয়ারী সম্মেলন হওয়ার কথা রয়েছে।কিন্তু অনেক ওয়ার্ডে এখনও সম্মেলন হয়নি।  অসমাপ্ত ওয়ার্ড সমুহে  ইউনিয়ন আ'লীগে সভাপতির ইচ্ছেমত,নব্য হাইব্রিড, জামাত-বিএনপি থেকে আসা লোকজন নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত হওয়ার অভিযোগ রয়েছে ।


৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে নাজিরপুর প্রেসক্লাব মিলনায়াতনে ১নং মাটিভাংঙ্গা ইউনিয়নের তৃণমুল ও ত্যাগী নেতাদের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেছেন মাটিভাঙ্গা ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ফকির।

লিখিত বক্তব্যে  তিনি অভিযোগ করেন, বর্তমান ইউনিয়ন কমিটির সভাপতি বেলায়েত হোসেন বুল্লু একজন অকার্যকর সভাপতি। তার  সাংগঠনিককোনো তৎপরতা নেই। তিনি আর্থিক লেনদেন করে বিএনপি থেকে বহিস্কৃত  হয়ে আ'লীগে ঢুকে পড়েছেন। তার বিরুদ্ধে আ'লীগের  কার্যালয়,বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি  ইউনিয়ন পরিষদের সরকারী মালামাল বেআইনি ভাবে বিক্রি করার সময়  জনতার হাতে ধরা পড়েছেন।
 
 তিনি আরও অভিযোগ করেন, বেলায়েত হোসেন বুল্লু একজন দুর্নীতিবাজ। তিনি একজন হিন্দু মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে করেণ।এমনকি তার বিরুদ্ধে  ওই পরিবারের সদস্যদের ভারতে যেতে বাধ্য করে ২৫ বিঘা জমি দখল করার অভিযোগ রয়েছে । তিনি ইউনিয়নের ১ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়েছেন। ইউনিয়নের মাহামুদকান্দা নিবাসী সাত্তার  সিকদার সহ অনেকের কাছ থেকে ভূয়া জমির দলিল দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন।

এক প্রশ্নের জবাবে ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মুনসুর আলী বলেন,অভিযুক্ত বুলু  মাটিভাঙ্গা ইউনিয়ন আ'লীগকে  ধ্বংসের ষড়যন্ত্র করছেন । যার অংশ হিসেবে রাতের আঁধারে কয়েকটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

এসময় উপজেলা আ'লীগের  যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বখতিয়ার হোসেন, মাটিভাংঙ্গা ইউনিয়নের  ১নং ওয়ার্ড আ'লীগের  সভাপতি মোঃ সালাউদ্দিন শুকুর, সাধারণ সম্পাদক মোঃ লিটন খাঁন, ২নং ওয়ার্ড আ'লীগের  সাধারণ সম্পাদক মোঃ খোকন খাঁন, ৩নং ওয়ার্ড আ'লীগের  সভাপতি মোঃ শাহজাহার কবীর, ৪নং ওয়ার্ড আ'লীগের  সভাপতি মোঃ বাবর আলী মোল্লা, ৫নং ওয়ার্ড আ'লীগের  সভাপতি মোঃ মোতাহার আলী মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম সরদার, ৭নং ওয়ার্ড আ'লীগের  সভাপতি মোঃ মিজানুর রহমান বাদশা,ইউনিয়ন  যুবলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ অমিত হাসান, সাধারণ সম্পাদক সুজন ইসলাম বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌকির আহমেদ, যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মেদ সহ  বিপুল সংখ্যক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

পরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত  হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক  সম্পাদক মিজানুর রহমান লিটন।

তবে এসব অভিযোগের বিষয়ে ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন আ'লীগের সভাপতি বেলায়েত হোসেন বুল্লু বলেন, তাকে উদ্দেশ্যে প্রনোদিত ভাবে বিতর্কিত করতে এইসব কাল্পনিক  অভিযোগ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ