Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোরেলগঞ্জে সভা





বিশেষ প্রতিনিধি : মোঃ সাজ্জাদ হোসেন হিরো

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডা. খালিদ কবির, থাসার ওসি মো. মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, মাহমুদ আলী, প্রস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আরিফুজ্জামান।
আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উপজেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ