Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিধবা মায়ের আকুতি শরণখোলায় বিছানায় কাতরাচ্ছে ক্যান্সারে আক্রান্ত এক স্কুল ছাত্রী



মোঃ সাজ্জাদ হোসেন হিরো,নিজস্ব প্রতিবেদক

 বাগেরহাটের শরনখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা বিধবা হবিতোন নেছার জীবনের।

ভুমিহীন হওয়ার কারনে গত ২০ বছর পুর্বে স্বামী জেলে মো. জামাল হাওলাদারের সাথে সুন্দরবনের ভোলা নদীর চরে আশ্রয় নেন।সুন্দরবনে (জঙ্গলে) মাছ ধরে সংসার চলতো তাদের।গত ৮বছর পুর্বে স্বামী জামাল হাওলাদার মারা যান।তার পর থেকে  দুটি সন্তান নিয়ে ওই চরের ছোট্ট একটি খুবড়ি ঘরে মানবেতর জীবন যাপন শুরু করেন তিনি।

কিন্তু হঠাৎ করে তার স্কুল পডুয়া মেয়ে সাথী আক্তার (১২) মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে।

চিকিৎসা করানোর মতো সামার্থ তার না থাকায় এখন দিন রাত  দু-চোখের অশ্রæ ঝরছে বিধবা হবিতোন নেছার। তিনি সাংবাদিকদের বলেন, সাথী স্থানীয় রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় হতে কয়েক দিন আগে ৮ম শ্রেনীতে পরীক্ষা দেন এবং তার পর থেকে বাড়ীতেই ছিল। ২০/২৫ দিন আগে হঠাৎ মেয়েটার শরীরে প্রথমে জ্বর দেখা দেয়।

তার পর হাত-পা ফুলতে শুরু করে। স্থানীয় ভাবে ধার-দেনা করে সম্প্রতি খুমেক হাসপাতালের শিশু ওয়াড়ে ভর্তি করেন। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর সংশ্লিষ্ট ডাক্তাররা জানান ,সাথীর ব্লাড ক্যান্সার হয়েছে। যার ভালো চিকিৎসা খুমেক হাসপাতালে নেই।

কোন উপায় না পেয়ে ওকে  নিয়ে বাড়ীতে আসি। এখন দিন-রাত শুধু বিছানায় ছটফট করছেন। আমি কি করবো?  উন্নত চিকিৎসার জন্য  লাখ লাখ টাকার দরকার। একজন অসহায় মহিলা হয়ে আমি এতো টাকা কোথায় পাবো? সব সময়  মহান সৃষ্টি কর্তার  কাছে বলি. আল্লাহ  তুমি আমার স্বামীকে নিয়েছ আমাকেও নিয়ে যাও।

বিনিময়ে শুধু আমার কলিজার টুকরা মেয়েটাকে বাঁচিয়ে দাঁও।পাশাপাশি তিনি মেয়ের চিকিৎসার জন্য বাংলাদেশ সরকারের মমতাময়ী  মাননীয় প্রধানমন্ত্রী শেখ-হাসিনা সহ দেশের দানশীল ও স্ব-হৃদ্বয় ব্যাক্তিদের কাছে সহয়তা কামনা করেন।

তবে,অসহায় ব্যাক্তিদের সাহায্যের ব্যাপারে উপজেলা সদর রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা-মুফতি মো. মনিরুজ্জামান বলেন, আল্লাহর রাসুল (সঃ) এর হাদিস মতে, কোন অসুস্থ মানুষকে সাহায্য কিংম্বা অভুক্ত ব্যাক্তিকে খাবার দেয়া সহ অন্যায় ভাবে বন্দী ব্যাক্তিদের মুক্তি দেওয়া একটি মহৎ কাজ যা ইবাদাতের মধ্যে পড়ে।

এছাড়া কোন মুসলমান অসুস্থ কোন মুসলমান রোগীকে দেখতে গিয়ে যতক্ষন পর্যুন্ত তার কাছে থাকলো ওই ব্যাক্তি যেন ততোক্ষন জান্নাতের একটি ফলের বাগানে অবস্থান করলো।

এছাড়া খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালের সার্জন ডা.গোলাম সাকলাইন এবং একই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোজ কুমার মালাকার বলেন, হবিতোন নেছার মেয়ে সাথী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ওই রোগীকে ঢাকা (পিজি) হাসপাতালের রক্ত-রোগ বিভাগে ভর্তি করে  উন্নত চিকিৎসা করা গেলে সুস্থ হতে পারে।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর- ০১৯৬৯৮০৭৯৫০/০১৯৬১৮৭০৫৪৮ (পারসোনাল)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ