Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তোমার পথ চেয়ে থাকবো







এস এম রবিউল ইসলাম 


কি যে ব্যথা সইয়ে
আমি নীরবে কাঁদি কেউ তা বুঝেনা,
তোমার হতে দূরে
তবু মন মোর অন্য কাউকে খুঁজেনা ।
মন মোর কাঁদে
তোমারও লাগি দিবা নিশী অলখে,
তুমি মোর প্রাণে
ভুলতে পারিনা চোখের এক পলকে ।
ভাল লাগে তাই
ভালবেসে যাই একি মোর অপরাধ,
যত ভাবি তত
ভালবাসি মিটে নাতো মোর সাধ ।
যদি পার তুমি
ভালবেসো মোরে করে দিওনা পর,
তব পথ চেয়ে
থাকব আমি যে সারাটা জীবন ভর ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ