Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ ২৫নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের শুভেচ্ছা


ইমরান খান সুমন, নিজস্ব প্রতিনিধি(ঢাকা)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গড়ে উঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য গড়ে উঠা সংগঠনটির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ নভেম্বর ( বুধবার )।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুব সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শাখার ২৫ নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাইদুল ইসলাম, ও সাধারন সম্পাদক ইমরান খান সুমন

তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগ এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাজকে জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের ২৩ নভেম্বর শেখ ফজলে শামস পরশকে চেয়ারম্যান এবং মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ