মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি বাগেরহাট জেলা
রামপাল উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় সহযোগী এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতে মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তাঁর ভাগ্নে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।
অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন রামপাল উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক( সিটি মেয়র খুলনা) সম্মানিত অতিথি উপমন্ত্রী জনাবা হাবিবুন নাহার, বিশেষ অতিথি জনাব শেখ মোয়াজ্জেম হোসেন( চেয়ারম্যান রামপাল উপজেলা) জনাব আলহাজ্ব শেখ আব্দুল ওহাব (সভাপতি রামপাল উপজেলা আওয়ামী লীগ) জনাব নুরুল হক লিপন (সভাপতি আওয়ামী যুবলীগ রামপাল উপজেলা )মোসাম্মৎ হোসনে আরা মিলি( মহিলা ভাইস চেয়ারম্যান রামপাল উপজেলা )মনির আহমেদ প্রিন্স (সাধারণ সম্পাদক রামপাল উপজেলা) মোঃ হাফিজুর রহমান (সভাপতি রামপাল উপজেলা ছাত্রলীগ) মোঃ গোলাম ইয়াসিন রাজু, শেখ সাদী, কুদরতি এনামুল বাসার বাচ্চু, শেখ আব্দুস সালাম প্রমখ সহ আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ এবং রামপাল উপজেলা ও সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



0 মন্তব্যসমূহ