Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ  

অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক  জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখার অঙ্গীকারের মধ্যে দিয়ে পালিত হয়েছে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে বুধবার(১১নভেম্বর) সকাল ১০টায় মোংলা উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি'র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কেককাটা,আলোচনা সভা,দোয়া ও মোনাজাত করা হয়।  

মোংলা উপজেলা যুবলীগের সভাপতি মোঃইসরাফিল হাওলাদার  সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা  ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মোংলা পৌরসভার  যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন।              

আলোচনা সভায় বক্তরা বলেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশে যত বার ক্রান্তিকাল এসেছে ততোবারই অগ্রনী ভূমিকা পালন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। বি এন পি, জামায়াত যত বার দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালিয়েছে ততবারই রাজপথে থেকে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।                    

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃরহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম মোংলা পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন,মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃইকবাল হোসেন, মোংলা পৌর যুবলীগের সভাপতি মোঃকবির হোসেন,মোংলা পৌর যুবলীগের সহ সভাপতি মাস্টার কবির,যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃএরশাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃইমরান আকন,মোংলা কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোঃরাসেল সহ ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক, সহ প্রমূখ নেতৃবৃন্দ।  

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আকরামুজ্জামান।মিলাদ শেষে দোয়া অনুষ্ঠানে (মোংলা রামপাল) বাগেরহাট-৩ এর সাংসদ ও পরিবেশ, বন,ও জলবায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর সুস্থতার জন্য দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ