গত ১১ই নভেম্বর বার্ধক্য জনিত সমস্যায় বরিশাল জেলা আ'লীগের সহ সভাপতি মশিউর রহমান মিন্টু মৃুত্যবরণ করেন।এ মহান নেতার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে পড়েছে।
প্রয়াত মশিউর রহমান মিন্টুর কফিনে শেষ শ্রদ্ধা জানান বিসিসির মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড. একে.এম জাহাঙ্গীর,জেলা আইনজীবীর সভাপতি এ্যাড. আফজালুল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
১২ নভেম্বর বিকাল ৪টায় মরহুমের জানাজা বরিশাল জিলা স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এই মহান ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানায়।
0 মন্তব্যসমূহ