Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রামপালে গীর্জাসহ ১১টি বসতঘর ভষ্মিভূত ২০ লক্ষ টাকার ক্ষতি

 


  মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি বাগেরহাট জেলা


বাগেরহাটের রামপালে গিলাতলা বাজারে বুধবার গভীর রাতে খ্রীষ্টান সম্প্রদায়ের ১১টি বসতঘর ও একটি গীর্জা আগুনে পুড়ে সম্পূর্নভাবে ভষ্মিভূত হয়েছে। 

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার ও কম্বল বিতরণ করেণ। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তাবায় কর্মকর্তা জানান, তাৎক্ষনিকভাবে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা তাৎক্ষনিকভাবে খাদ্য ও কম্বল বিতরণ করেছি এবং জেলা প্রশাসন বরাবর ক্ষতি নিরুপন করে বরাদ্দ চাওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ