Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভালোবাসা আদায়




এস এম রবিউল ইসলাম 



আমি আর শাহিন  কলেজের বট তলায়
বসে বাদাম খাচ্ছি আমাদের আশে
পাশে আরো অনেকেই গ্রুপ করে বসে
আড্ডা দিচ্ছে বা ক্লাসের পড়া বুঝে
নিচ্ছে আমাদের কলেজের এই বটতলা
অনেকটা বড় আর এর ছায়াও
নির্মল । বসে বসে  শাহিন আর আমি কত কথা
বলছিলাম এর মাঝে বাধাঁ হয়ে
আসলো পুতুল। পুতুল হচ্ছে  প্রথম বর্ষের
ছাত্রী । গত এক মাস হলো ও আমাকে
জ্বালিয়ে মারছে আর ওর জ্বালানোর
কারন হলো ও আমায় ভালবাসে কিন্তু
আমার পক্ষে ওকে ভালবাসা একদমই
সম্ভব না। পুতুল আমার সামনে এসে
দাড়ালো তাই আমি বসা থেকে উঠে
দাড়ালাম
-- কি হয়েছে? আবার এখানে কেন?
গতকাল না তোমায় বললাম আমি অন্য
একজনের সাথে রিলেশন করি কিন্তু
আবার কি হলো?
-- দেখো আমায় বার বার মিথ্যা বলবে
না তুমি যে কারো সাথে রিলেশন
করো না আমি জানি.‌..
-- ওই দেখো এবার কিন্তু আমার রাগ
হচ্ছে আর তুমি আমায় তুমি করে ডাকার
সাহস পেলে কোথায়? তুমি জানো না
আমি তোমার সিনিয়র।
-- সিনিয়র দেখেই তোমার প্রেমে
পরেছি আর প্রেমে পরলে তুমি করে
বলতে হয়..
-- দেখো আমি আর তোমাকে নিতে
পারছি না এবার এখান থেকে যাও
নয়ত..
-- নয়ত কী?
-- নয়ত আমি এখান থেকে চলে যাবো
-- কে তোমায় ধরে রাখছে এখান
থেকে যেতে? আর তাছাড়া তোমার
তো ক্লাস শেষ তাই তুমি এখন বাসায়
যেতেই পারো।
-- ধুর তোমার সাথে কথা বলাটাই বৃথা
বলেই পাশ কাটিয়ে চলে যাবো তখন
আবার পুতুল পিছন থেকে ডাক
দিলো..
-- আরে রেগে চলে যাচ্ছো কেন?
তোমাকে কিছু একটা দেওয়ার ছিল
-- কী?(ওর দিকে তাকিয়ে বললাম)
আমার দিকে একটা রঙ্গিন কাগজ
এগিয়ে দিলো বাহ্! বেশ তো, রঙ্গিন
কাগজের উপর আবার রং করা রয়েছে
কিন্তু এতে লেখা আমি তোমায়
ভালবাসি এটা দেখেই রাগটা বেড়ে
গেল
-- ওই এইসব কি?
-- কেন পড়তে পারো না বুঝি?
-- কেন পড়তে পারবো না, এই তো
লেখা আছে আমি তোমাকে
ভালবাসি?
-- ও আমিও তোমায় ভালবাসি
-- ওই কি বাজে বকছো? আমি কি
তোমায় প্রপোজ করলাম যে আমার
প্রপোজের উত্তর দিচ্ছো?
-- হুমম তাই তো কাগজটা পড়ে বললে
-- তুমি আসলে একটা মানসিক রোগী
তাছাড়া আর কিছু নয়
আমি রাগ দেখিয়ে কাগজটা জমাট
করে ঢিল দিয়ে ফেলে দিলাম
কোথায় পড়েছে দেখি নি তবে পুতুলের মনটা খারাপ হয়ে গেছে
এটা বুঝলাম আমি পাশ কাটিয়ে চলে
আসতে লাগলাম
শাহিন  আমায় বার বার বলতেছে আমি
পুতুলকে এতো অপমান করি কেন?
কিন্তু আমি কি করবো? আমার যে এইসব
রিলেশনের প্রতি কোন টান নেই
কলেজ গেটের সামনে আসতেই
পিছন থেকে একটা ডাক শুনতে পেলাম
" ওই কালো শার্ট "আর আমি তো
কালো শার্ট পরেছি তাই পিছনে
ফিরে তাকালাম দেখি একটা
কালো থ্রি পিছ পরা মেয়ে আমার
দিকে এগিয়ে আসছে আর ওর হাতে
একটা কাগজ আর কাগজটা চেনা চেনা
লাগছে আরে এটাই তো একটু আগে
আমি ঢিল মারছিলাম মেয়েটা
আমার সামনে এসে আমায় পা থেকে
মাথা অবধি ভাল করে দেখে নিলো
তারপর আমার দিকে কাগজটা এগিয়ে
দিয়ে বলল...
-- এটা কি?(মেয়েটা)
-- কেন জানেন না? ছোট থেকে কি
লেখাপড়া করেন নি? বই,কলম,খাতা
এইসব বুঝি চিনেন না এটা একটা
কাগজ..(আমি)
-- আমি এইসব বলছি না এতে কি
লেখা?(মেয়েটা)
-- আমি তোমাকে ভালবাসি।(আমি)
-- আপনি কোন সাহসে আমায়
ভালবাসার অফার দেন নিজেকে কি
ভাবো হে?(মেয়েটা)
-- আরে আপনাকে...(আমাকে কথাটা পুরোপুরি বলতে না দিয়ে)
-- আমাকে কি হে? আর কখনো যদি এইসব
কাগজ দিয়েছো তো আপনাকে কষিয়ে
একটা চড় দিবো..
বলেই হনহন করতে করতে চলে গেল
আচ্ছা এটা কেমন হলো? আজ কার মুখ
দেখে যে ঘুমটা ভাঙ্গছে আমি
পুতুলকে যে কারনে বকলাম ঠিক
সেই কারনেই আমিও বকা খেলাম তবে
বিনা দোষে আর এই ফাজিল মেয়েটা
তো বুঝতেই চাইলো না আমি বলতে
চাইছিলাম " আপনাকে আমি এটা দেই
নি "কিন্তু এই মেয়ে তো কিছু শুনলোই
না বরং একাই বকবক করে চলে গেল আর
এই দিকে শাহিন হাসতেছে মনটা বলছে
ওর দাতঁ গুলো ভেঙ্গে দেই শুধু শুধু এত্তো
গুলো কথা শুনতে হলো‌....
.
আপনাদের তো পতিচয়টাই দেওয়া হলোনা আমি রবিউল এবার bss প্রথম বর্ষ আর শাহিন হলো আমার বেস্টফ্রেড ভাইয়ের মতো।আপাততো এইটুকু জানলেই চলবে....
.
এভাবে কয়েকটা দিন কেটে গেল
তবে পুতুল আমার পিছন ছাড়ছে না
আর ওই দিকে ওই মেয়ের সাথেও মাঝে
মাঝে আমার দেখা হচ্ছে আর ওই মেয়ে
শুধু শুধু আমায় দেখলে চোখ গরম দেখায়
একদিন কিছু বই নিয়ে আমি লাইব্রেরী
ভবন থেকে বের হয়ে আমার ক্লাস রুমের
দিকে যাচ্ছিলাম পুতুল এসে আমার পথ আটকে দাড়ালো।দেখে মনে হচ্ছে ওর মন খারাপ, আর আমায় সরি বলবে হয়ত আর ডিস্টার্ব
করবে না, বলে এসেছে আমি বললাম..
-- কি হলো?
-- কিছু কথা ছিল
-- হুমম বলো
-- আচ্ছা আমায় এতো এড়িয়ে চলো
কেন? জানো আজ পর্যন্ত আমি কয়টা
প্রপোজ পেয়েছি
-- তাহলে যাও রিলেশন করো
-- না সব রিজেক্ট করে দিয়েছি
-- বেচেঁ গেল ওই ছেলে গুলো, যাদের
তুমি রিজেক্ট করেছোনয়ত ৫ দিন
রিলেশন করে ওরা তোমায় রিজেক্ট
করতো...
-- রবিউল এবার বেশি বেশি হচ্ছে
-- ও মা তুমি বুঝি আমাকে বিরক্ত কম কম
করো...!!
-- আর বিরক্ত করবো না কিন্তু আমার
একটা শর্ত রাখতে হবে?
-- কি শর্ত?
-- আমি তোমায় একটা জিনিস দিবো
যদি তুমি সেটা গ্রহন করো তাহলে
তোমায় আর বিরক্ত করবো না
-- ওকে কি দিবে তারাতারি দাও?
এটা বলতেই পুতুল আমার দিকে
একটা গোলাপ বাড়িয়ে দিলো আর
আমি পুরো শকড এটা কি হলো? এ মেয়ে
তো হেব্বি চালাক তখন পুতুল
আবার বলল..
-- কি হলো নাও?
-- গোলাপটা নিলে আর বিরক্ত করবে
না তো।
-- একদমই না..
আমি ওর হাত থেকে খুব স্বাভাবিক
ভাবে ফুলটা নিলাম কিন্তু আমি ফুলটা
নেওয়ার সাথে সাথে পুতুল
লাফিয়ে উঠলো আমি ওর দিকে
তাকাতেই ও হাসতে হাসতে পাশ
কাটিয়ে লাইব্রেরীতে চলে গেল আর
আমি সামনের দিকে যেতে লাগলাম
কিছুটা সামনে এসে ফুলটাকে লক্ষ্য
করে দেখি ফুলের পাপড়ি গুলোতে কি 
যেন লেখা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ