Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শীতে পথ শিশু



শেখ নুরইসলাম 

শীত পড়ছে পাতা ঝড়ছে
পথ শিশু  ঠান্ডায় কাঁপছে, 
অসহায়দের নিয়ে কী কেহ
এক মিনিট ও ভাবছে। 

সকাল হলে বস্তা কাঁধে 
বেরিয়ে পড়ে রাস্তায়,
তিনবেলা পেট ভরার জন্য
খাবার খোঁজে সস্তায়। 

আছে কী এই শীতের মাঝে
কিছু বস্ত্র করবে দান,
থেকে থাকলে এখনি আপনি
নিকটস্থদের কাছে ছুটে যান।

গাড়ি-বাড়ি, টাকা-পয়সা 
সাথে যাবেনা কিছু,
তাহলে কেন অসহায়দের 
নিচ্ছেন না পিছু।

তারাও মানুষ আমরাও মানুষ
সম্পর্ক ভাই ভাই,
চলেননা এখন তাদের পাশে
গিয়ে আমরা দাঁড়াই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ