Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

স্বাধীনতা






-মুনমুন আক্তার আঁখি 
স্বাধীনতা তুমি সোনাফলা মাঠে কৃষকের হাসি, 
স্বাধীনতা তুমি উদাস দুপুরে রাখালের মধুর বাঁশি। 
স্বাধীনতা তুমি বোশেখ মাসে কাঠফাটা সেই রোদ,
স্বাধীনতা তুমি স্রষ্টার কাছে জল চেয়ে অনুরোধ।
 স্বাধীনতা তুমি জৈষ্ঠ মাসে আম কাঠালের ধুম, 
স্বাধীনতা তুমি চাঁদনী রাতে আমার চোখের ঘুম।
 স্বাধীনতা তুমি বাদলাদিনে বৃষ্টির রিনিঝিনি, 
স্বাধীনতা তুমি শরৎ সকালে  ফুল তোলা ষড়শিনি। 
স্বাধীনতা তুমি হেমন্ত আর নবান্নের উৎসব, 
স্বাধীনতা তুমি শীতের পিঠাতে লেগে থাকা কলোরব। 
স্বাধীনতা তুমি বসন্ত মানে প্রকৃতিতে নব প্রাণ, 
স্বাধীনতা তুমি সে বসন্তেই ছেলে হারানোর গান। 
স্বাধীনতা তুমি মাতৃভুমিতে হানাদারের আগমন,
 স্বাধীনতা তুমি দামাল ছেলের মাতৃ মুক্তি পণ। 
স্বাধীনতা তুমি ২৫শে মার্চে গণহত্যার নীরব সাক্ষী,
 স্বাধীনতা তুমি ভাই হারা বোনের অস্রুঝরা আঁখি।
 স্বাধীনতা তুমি ১৬ই ডিসেম্রবরে লাখো মানুষের বিজয় উল্লাস, 
স্বাধীনতা তুমি বাঙালি জাতির রক্তে গড়া সোনার ইতিহাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ