Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খোঁজ



রাজিবুল রেজোয়ান

যাকে আমি দেখলাম
ক্ষনিক সময় আগে,
মনে হয় তারসাথে সম্পর্ক
আমার যুগ যুগ ধরে।
যুগ থেকে যুগান্তরে
খুজে চলেছি তাকে,
সেও হয়তো এভাবেই
খুজছে আমাকে।
তার মুখে দেখেছি আমি
দিপ্তিময় আলো।
চোখ দুটি তার স্বপ্ন বোনে
স্বপ্নপুরির মত।
দিগন্তজোড়া নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
মনে হয় তারে দেখে
স্বর্গের অপ্সরা।
তার মুখের হাসি যেন
জলন্ত অগ্নীশিখা।
অনুপ্রাণিত করে
লিখতে আমায়
প্রেমের কবিতা।
যুগ যুগ ধরে
অনেক খুজে
পেয়েছি আমি তাকে।
জানিনা সে কবে-কখন
আমায় খুজে পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ